সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
খেলা

ওয়ার্নার-হেডের কাছে হারল পাকিস্তান

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ওয়ার্নার-হেডের কাছে হারল পাকিস্তান

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সিরিজ হারের ব্যবধান কমাতে পারল না পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তান হারল ৫৭ রানের বড় ব্যবধানে।

পাকিস্তানকে একাই হারিয়েছেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দুজনের ২৮৪ রানের জুটিতে ভর করে ৩৬৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তান সিরিজে প্রথমবারের মত ব্যাট হাতে দৃঢ়তা দেখায়। তবুও ৫৭ রানের আক্ষেপে পুড়তে হয় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের। ৯ উইকেট হারিয়ে ৩১২ রান করে সফরকারীরা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান ৪-১ ব্যধানে ওয়ানডে সিরিজ শেষ করে।

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৮৪ রান করেন ওয়ার্নার ও হেড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন তারা। তবে মাত্র ২ রানের জন্য বিশ্ব রেকর্ড গড়তে পারেনি দুই বাঁহাতি ব্যাটসম্যান। রেকর্ড গড়া এ জুটি ভাঙেন পেসার জুনায়েদ খান। ৪২তম ওভারে বাবর আজমকে ক্যাচ দেন ১৭৯ করা ওয়ার্নার। ১২৮ বলে ১৯ চার ও ৫ ছক্কায় ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটি সাজান বিস্ফোরক এ ব্যাটসম্যান। ওয়ার্নার ফিরে যাওয়ার পর দ্রুত ৪ উইকেট হারায় অসিরা। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন হেড। ১৩৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২৮ রান করে হাসান আলীর বলে আউট হন হেড। শেষ দিকে ফকনারের ১৮ রানে পাহাড় সমান রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাটিং করতে নেমে বাবর আজমের ১০০ রানে ব্যাটিংয়ে প্রতিরোধ পায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে বাবর আজম ও  শারজীল খান ১৩০ রানের জুটি গড়েন। কিন্তু তাদের ফিরে যাবার পর পাকিস্তানের ব্যাটসম্যানরা বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি। ১৯৮১ সালের পর বাবর আজম প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখান। ১০৯ বলে ৯ চার ও ১ ছক্কায় শতরানের ইনিংসটি সাজান বাবর। উমর আকমলের ব্যাট থেকে আসে ৪৬ রান।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি উইকেট নেন প্যাট কামিন্স। ডেভিড ওয়ার্নার ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার পান।

সূত্র: রাইজিংবিডি