সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

এ দেশে দুর্নীতি আর বিএনপি সমার্থক: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
এ দেশে দুর্নীতি আর বিএনপি সমার্থক: ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে বিএনপি আর দুর্নীতি সমার্থক।

তাদের সংবিধানের ৭ ধারায় আছে কোনো দুর্নীতিবাজ, কুখ্যাত ব্যক্তি বিএনপি নেতা হতে পারবেন না।

কিন্তু খালেদা জিয়ার রায়ের ১০ দিন আগে এক কলমের খোঁচায় ওই ধারাটি বাতিল করা হয়েছে। অথচ বিএনপি পরিচালিত দু’জনই দণ্ডিত। একজন কারাগারে, আরেকজন বিদেশে।

শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে বন্দি করেছেন আদালত। তাকে মুক্তিও দিতে পারেন আদালত।

যুগান্তর