ছবিঘর

এবার ন্যান্‌সির কণ্ঠে চলো পাখি হই

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এর আগে সাবরিনা পড়শি ও পলক মুচাল ‘চলো পাখি হই’ শিরোনামে গান গেয়েছিলেন। পড়শির গানটি ‘হৃদ মাঝারে’ নাটকে এবং পলকের গানটি ‘শান’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল। এবার একই শিরোনামে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্‌সি। কথা লিখেছেন এন আই বুলবুল, সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।

গত সপ্তাহে ঢাকার একটি স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। এন আই বুলবুল বলেন, ‘এই শিরোনামে আরো দুটি গান আছে জানতাম না। তবে সমস্যা নয়, আমার কথা তো মৌলিক, সুরেও বৈচিত্র্য আছে। ন্যান্‌সি আপার সঙ্গে এটি দ্বৈত গাইবেন মাহতিম শাকিব।
প্রি-টিউন নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।’