সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : আখতার

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৫২ মিনিট পড়া
এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : আখতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’—এমন জোরালো ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

আখতার বলেন, ‘ব-তে বগুড়া, ব-তে বাংলাদেশ। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

বগুড়ার মানুষ ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। ঘরে থাকতে পারেনি, ক্ষেতখামারে রাত কাটাতে হয়েছে। কিন্তু তারা মাথা নত করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা আর কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদীর হাতে ছেড়ে দেব না।

তিনি বলেন, ‘বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন। এখানে বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়। তবুও এই এলাকার মানুষ সাহস করে, প্রতিবাদ করে, সংস্কারের দাবিতে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে। এনসিপির নেতাকর্মীরা, বিশেষ করে বগুড়ার সাহসী জনগণ প্রমাণ করেছে—আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ রুখতে পারবে না।

আখতার হোসেন আরো বলেন, ‘বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির। সংসদ দখলে থাকবে এনসিপির। বগুড়ার মানুষ গোটা দেশের রাজনৈতিক পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।’

তিনি পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা—তারা গুম, খুন, নির্যাতন, দমন-পীড়ন চালিয়েছে। এরা মানবতাবিরোধী অপরাধ করেছে।

আমরা তাদের বিচারের দাবি জানাই। যারা এই দলে আবার রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বগুড়াবাসী প্রতিরোধ গড়ে তুলবে।’
আখতার বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো ব্যবস্থা ভেঙে মৌলিক সংস্কার আনতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরবে না। নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার—ক্ষমতার ভারসাম্যের নতুন কাঠামো দরকার।’

পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাকিব মাহাদী ভাই সারাজীবন বগুড়ার মানুষের জন্য কষ্ট করেছেন। ভবিষ্যতেও তিনি প্রস্তুত আছেন। আপনারা কি তার পাশে থাকবেন? ইনশাআল্লাহ আমরা তার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।’

 

সূত্র: কালের কণ্ঠ