সদ্য প্রকাশিত
চাকরি

এনএসআইয়ের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক৪ জুন ২০২৫১ মিনিট পড়া
এনএসআইয়ের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশিত হয়েছে।  এতে উত্তীর্ণ হয়েছেন ২২২৭ জন।

বুধবার (৩ জুন) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পার্সোনেল)  কাজী আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ক্যাটাগরির পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ২২২৭ জনকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

সূত্র: যুগান্তর