রাজশাহী

এটিএম আজহারুলের মুক্তির দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কারাবন্দী এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজশাহী নগরীর হেতেম খাঁ বড় মসজিদ (জাদুঘর মোড়) থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজারে গণক পাড়ায় সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েব আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন ও আব্দুস সামাদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নাজমুল হক, মোহাম্মদ কামরুজ্জামান, নুরুজ্জামান লিটন, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাইনুল ইসলাম, অধ্যাপক এমকেএম সরোয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, হাফেজ নুরুজ্জামান, কামরুজ্জামান সোহেল, মোহাম্মদ সালাউদ্দিন, ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি শামীম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মোস্তাকুর রহমান জাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।