সদ্য প্রকাশিত
তথ্যপ্রযুক্তি

এখনও সাড়া দেয়নি ফেসবুক, সহযোগিতার আশ্বাস টিকটকের

Silk City৩০ জুলাই ২০২৪১ মিনিট পড়া
এখনও সাড়া দেয়নি ফেসবুক, সহযোগিতার আশ্বাস টিকটকের

সিল্কসিটি নিউজ ডেস্ক :
ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বাংলাদেশের আইন ও সংবিধান এবং তাদের নিজেদের পলিসি এ দেশে বাস্তবায়ন হচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু টিকটক ছাড়া ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সাড়া দেয়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভা কক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তাবিষয়ক জরুরি সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সহিংসতার ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছিল। এতে সহিংসতা আরও বেড়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়।

গত ২৭ জুলাই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের আগামী ৩১ জুলাই বিটিআরসিতে ডাকা হয়েছিল।