রাজশাহী

এক পশলা বৃষ্টি

নিউজ ডেস্ক৯ জুলাই ২০১৯১ মিনিট পড়া

নিজেকে ভিজিয়েছি আজ

এক পশলা বৃষ্টিতে
শ্রান্ত শরীর ক্লান্ত মনে,
হারিয়েছিলাম আনমনে।
তবে এখন আর কল্পনা জুড়ে
রঙিন স্বপ্নগুলো নেই
প্রতীক্ষায় নিমগ্ন হওয়ার সময় গত হয়েছে।
আগে বৃষ্টি আমায় স্বপ্ন দেখাতো, কবিতায় ছন্দ এনে দিত।
এখন মনে আর ভাব জমে না, কবিতায় হয়েছে ছন্দপতন।
বাস্তবতা আর ব্যস্ততায় সুখগুলোকে গ্রাস করছে অনবরত
কাঠগোলাপ কিংবা একগুচ্ছ কদম, মনে আর দাগ কাটে না।
তাই আজ আমার আকাশেও বৃষ্টি নেমেছিল, এক পশলা বৃষ্টি।
শাহিদা আমিন সারা/ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী।