জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


সংসদ সদস্যরা একে একে ভোট দিচ্ছেন। সংসদ সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ একে একে সবাই ব্যালটপেপারে ভোট দেন। সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালটবাক্স রাখা হয়েছে। সেখানে একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।

জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীরা। বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিইসি রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী , তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। তিনি সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন তার নিয়ম বলে দেন। ব্যালট পেপারে পূর্ণ নাম স্বাক্ষর করার কথা বলেন। ব্যালট বাক্সে কীভাবে ব্যালট পেপার রাখবেন তা বলে দেন। বিকেল পাঁচটার পর ভোট গণনা শুরু হবে বলে জানান।

সূত্র: প্রথম আলো