সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

একই মোটরসাইকেলে ৩ জন, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল সবারই

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
একই মোটরসাইকেলে ৩ জন, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল সবারই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের কর্মী জাহেদ(১৬), রায়হান (১৭) ও আল-আমিন (১৬)।

সোমবার বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ টিঅ্যান্ডটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইন্টারনেট সার্ভিসের ৩ জন লাইনম্যান একটি মোটরসাইকেলযোগে লাইন তদারকি করতে যাচ্ছিলো। এ সময় টিঅ্যান্ডটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় আল-আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাদের আশংকাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। কিন্তু এর আগে সেখানেই রায়হানের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত আল-আমিনকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয় তার।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, সিএনজি অটোরিকশার চালক মনির গাজীকে আটক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত তিনজনই ফরিদগঞ্জের বাসিন্দা। তারা স্থানীয় ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতো।

সূত্র: সমকাল