সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

একইসঙ্গে স্বামী-স্ত্রীর বিষপান, একজনের মৃত্যু

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
একইসঙ্গে স্বামী-স্ত্রীর বিষপান, একজনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একইসঙ্গে বিষপান করেছেন। পরে স্ত্রী নূরী বেগমের (৩৫) মৃত্যু হলেও স্বামী সেকেন্দার আলী (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে স্বামীর বাড়িতেই নূরী বেগম মারা যান।

প্রত্যক্ষদর্শিরা জানায়, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে স্বামী সেকেন্দার আলীর সাথে স্ত্রী নূরী বেগমের পারিবারিক কলহের কারনে বুধবার সকালে একইসঙ্গে তারা বিষপান করেন। এতে ঘটনাস্থলে নূরী বেগম মারা যান। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পেরে সেকেন্দার আলীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হচ্ছে।

স/রি