সদ্য প্রকাশিত
খেলা

এই দিনে চার কিংবদন্তির টেস্ট অভিষেক

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
এই দিনে চার কিংবদন্তির টেস্ট অভিষেক

সিল্কসিনটিনিউজ ডেস্ক :

আজ ২৫ জানুয়ারি। ১৯৫২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত অনেক ক্রিকেটারের এই দিনে অভিষেক হয়ে থাকবে। কিন্তু তাদের মধ্য থেকে চারজনকে আলাদা করেই উল্লেখ করতে হবে। তারা হলেন রিচি বেনো, সুরিন্দার অমরনাথ, ওয়াসিম আকরাম ও মার্ক ওয়াহ।

১৯৫২ সালের এই দিনে টেস্টে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যের প্রবাদ পুরুষ রিচি বেনোর। ১৯৭৬ সালের এই দিনে অভিষেক হয়েছিল ভারতের কিংবদন্তি সুরিন্দার অমরনাথ। ১৯৮৫ সালের এইদিনে অভিষেক হয়েছিল সুলতান অব সুইং খ্যাত ওয়াসিম আকরামের। ১৯৯১ সালে এই দিনে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ এর।

চলুন দেখে নিই অভিষেক টেস্টে তারা কেমন করেছিলেন।

১. রিচি বেনো : ১৯৫২

প্রথমে ক্রিকেটার। এরপর খ্যাতিমান ধারাভাষ্যকার। তাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ শক্তিশালী লাইন-আপ তৈরি করেছিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৫২ সালের ২৫ জানুয়ারি তার অভিষেক হয়। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ ও পরের ইনিংসে ১৯ রান করেন। বল হাতে ১৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন। তার অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ৭৮ রানে!

২. সুরিন্দার অমরনাাথ : ১৯৭৬

ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের ছেলে এবং মহিন্দার অমরনাথের ভাই সুরিন্দার অমরনাথের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৭৬ সালের এইদিনে। অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকান তিনি। হয়ে যান ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে ছয়জন ব্যাটসম্যান অভিষেকে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন তাদের একজন। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে তিনি ১২৪ রান করেছিলেন। ওই টেস্টে ভারত ৮ উইকেটের ব্যবধানে জিতেছিল।

৩. ওয়াসিম আকরাম : ১৯৮৫

পাকিস্তানের সুলতান অব সুইং ওয়াসিম আকরামের অভিষেক হয়েছিল ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি। তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। অভিষেক টেস্টে তিনি অবশ্য কোনো রান করতে পারেননি। তবে বল হাতে ২ উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তার অভিষেক টেস্টে পাকিস্তান হেরে যায়। তবে একজন কিংবদন্তির উত্থান শুরু হয় সেদিন।

৪. মার্ক ওয়াহ : ১৯৯১

স্টিভ ওয়াহও চার বছর পর ছোট ভাই মার্ক ওয়াহর টেস্ট অভিষেক হয়। তার ভাইয়ের পরিবর্তে তাকে স্কোয়াডে নেওয়া হয়। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অবশ্য তার অভিষেক টেস্টে কেউ জেতেনি। ড্র হয়েছিল সেই টেস্টটি।

 

 

সূত্র :রাইজিংবিডি