সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

উ. কোরীয় কূটনীতিককে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
উ. কোরীয় কূটনীতিককে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরিয়ার একজন জ্যেষ্ঠ কূটনীতিককে জিজ্ঞাসাবাদ করতে চায় মালয়েশিয়া।

গত সপ্তাহে কুয়ালালামপুরে বিমানবন্দরে হত্যা করা হয় কিম জং-ন্যামকে। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করছে মালয়েশিয়া পুলিশ।

ন্যামকে হত্যার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুলিশ। তাদের ভাষ্য, দুজন নারী ন্যামের মুখে বিষ ছিটিয়ে তাকে অজ্ঞান করে হত্যা করে।

তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি তারা। দক্ষিণ কোরিয়ার দাবি, এ হত্যার পেছনে রয়েছে উত্তর কোরিয়া সরকার। কিন্তু কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূতাবাস এ অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে।

বুধবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া পুলিশের প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন, ন্যাম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর কোরিয়ার তিন নাগরিকে খোঁজা হচ্ছে। তারা এখনো মালয়েশিয়ায় আছে বলে ধারণা করা হচ্ছে।

সন্দেহভাজন তিন উত্তর কোরীয়র মধ্যে একজন হলেন উত্তর কোরিয়ার দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি, যার নাম বলা হয়েছে হায়োন কোয়াং সং। সন্দেহভাজন অন্য দুজন হলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিমানসংস্থা এয়ার কোরিয়োর কর্মকর্তা কিম উক ইল এবং রি জি ইউ।

উত্তর কোরিয়ার অন্য চার সন্দেজভাজন নাগরিক মালয়েশিয়া থেকে পিয়ংইয়ং পালিয়ে গেছেন। সন্দেহভাজন একজন এখন মালয়েশিয়ার পুলিশি হেফাজতে রয়েছেন।

দুই নারী ইন্দোনেশিয়ার সিতি আয়শাহ ও ভিয়েতনামের দোয়ান থি হুয়াং মালয়েশিয়া পুলিশের হেফাজতে রয়েছে।

সূত্র :রাইজিংবিডি