নিজস্ব প্রতিবেদক, নাটোর:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ’ করতে আজ জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। এর মদদদাতা বিএনপি জামায়াত। স্বাধীনতার সময় এদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা হয়েছিল। কিন্তু সফল হয়নি। শুক্রবার সকালে পৌর অডিটোরিয়ামে জঙ্গী বিরোধি কমিটি গঠন বিষয়ে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে অস্থিতিশীল করার লক্ষে পরিকল্পিত খুন ও হামলা করা হচ্ছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল বাধা পেরিয়ে বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়তে তারই সাহসী পদক্ষেপ এবং জনগনের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন ষড়যন্ত্রই সফল হবে না। নিজামী, মুজাহিদ, সাকার বিচার হলেও তাদের পেতাত্তারা এখনও বেঁচে আছে। মদিনায় হামলা হলো তখন জামায়াত-বিএনপির কোন টু শব্দ নাই।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় উপজেলার ১২টি ইউনিয়নের ১২০টি কমিটি গঠন করা হবে বলে জানান।
স/অ









