অর্থ ও বাণিজ্য

ঈদে নতুন টাকা বিনিময় শুরু ২২ মে

নিউজ ডেস্ক১৭ মে ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২২ মে (বুধবার) থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

৩০ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন টাকা নেয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে।

এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩০টি শাখা থেকেও উল্লেখিত তারিখে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।