নিজস্ব প্রতিবেদক:
ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার মধ্য পুংগলী গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে সামনে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
সেই পুরনো বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনা দেখা দেয় এবং দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষ থানায় এখনও অভিযোগ দেয়নি।









