নিজস্ব প্রতিবেদক:
ইয়াবার বিকল্প বিপুল পরিমাণ ট্যাপেন্ডাডল জব্দ করলো রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশ। কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১১ হাজার ২০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সোয়া চারটার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন বসরী মৌজাস্থ আই বাঁধের উত্তর মাথায় পাকা রাস্তায় রুবেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম আঃ আজিজ। সে চরমাঝারদিয়ার (হরুমন্ডল পাড়া) এলাকার বিাসিন্দা। এসময় তার নিকট থেকে ১১ হাজার ২০০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রস্তাবমতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে এর সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৬৫ ধারামতে ট্যাপেন্টাডল(Tapentadol)কে মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করে।
স/আর









