রাজশাহীর খবর

ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না-এনামুল

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। তাই এই পথ পরিহার করতে হবে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আজ শুক্রবার বাদ জুমআ মুসল্লীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন।

তিনি বলেছেন ইসলাম শান্তির ধর্ম, সকল মুসলমানকে শান্তি শৃংখলা বজায় রাখা উচিত। সকল প্রকার অন্যায়, ঘুষ থেকেও দূরে আসার আহ্বান জানান। তিনি ভবানীগঞ্জ কেন্দ্রিয় মসজিদে জুমআ’র নামাজ শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখছিলেন।

এমপি বাগমারাকে সন্ত্রাসমুক্ত হিসেবে উল্লেখ করে বলেছেন, ইতিপূর্বে এলাকা রক্তাক্ত জনপদ হিসাবে পরিচিতি পেলেও এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। এই শান্তি বজায় রাখার জন্য সবার সহযোগিতাও কামনা করেন।

এর আগে মসজিদের ইমাম ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম খুৎবায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনিও কোরআন ও হাদিসের আলোকে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বক্তব্য উপস্থাপন করেন।

মসজিদের মুসল্লিরা ধৈর্যসহকারে সাংসদের বক্তব্য শোনেন। সাংসদ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর পর সংসদ সদস্য ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাচেন আলীর বাসভবনে যান। সম্প্রতি ক্যান্সাররোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কাউন্সিলরের স্ত্রীর মৃত্যুতে এমপি শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

পরে তিনি আ.লীগের নেতার স্ত্রীর কবর জিয়ারত করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন।

স/আর