রাজশাহী

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে রাউধার আত্মহত্যার তদন্তে মালদ্বীপ পুলিশ

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
মেডিকেল ছাত্রী রাউধা আতিফের আত্মহত্যার ঘটনাটি তদন্তের জন্য মালদ্বীপ পুলিশের দুই কর্মকর্তা এখন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ অবস্থান করছেন। তারা এখানে রাউধার সহপাঠী ও হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এছাড়া রাউধা যে কক্ষে থাকতেন সেই স্থানগুলো ঘুরে দেখবেন প্রাথমকি অবস্থায় জানা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দার সহকারী পুলিশ কমিশনার (এসি ডিবি) আলামিন হোসেন বলেন, মালদ্বীপ পুলিশের দুই কর্মকর্তা এখন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ অবস্থান করছেন।

তারা সিল্কসিটিনিউজকে বলেন, রাউধা আতিফের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখতেই তারা রাজশাহীতে এসেছেন। তবে তদন্তের প্রক্রিয়াটি কি হবে-সে সম্পর্কে আর কিছু জানাতে চাননি তারা। পরবর্তিতে জানানো হবে বলেও জানান তারা।

এর আগে মালদ্বীপ পুলিশের জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ ও জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক আহম্মেদ আলী রাজশাহীতে আসেন রাউধার মৃত্যুর আলাদা করে তদন্ত করবেন বলে। তবে প্রয়োজনে সহযোগিতা নিবেন রাজশাহী মহানগর পুলিশের।

অন্যদিকে,  রাউধা আতিফের মৃত্যুর বিষয়টি তদন্তে প্রাথমিকভাবে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলেছেন। মামলাটির মূল তদন্তের দায়িত্বে রয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রাশেদুল হককে।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে রাউধা আতিফের (২০) ঝুলন্ত মৃতদেহ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের হোস্টেলে ২০৯ নম্বর কক্ষে দেখা যায়। রাউধা ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গত বছর জানুয়ারিতে মালদ্বীপ থেকে রাজশাহীতে আসেন ডাক্তারি পড়তে।

তিনি আন্তজার্তিক মডেল ছিলেন। ‘ভোগ ইন্ডিয়া’র ২০১৬-এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচ্ছদে রাউধার ছবিও প্রকাশ করে। পরে পুলিশ রাউধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। গত শনিবার (৩১ মার্চ) দুপুরে রাউধার লাশ রাজশাহী মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়।

 

স/আ