সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল?
আন্তর্জাতিক

ইসরাইলে দ্বিতীয় দফায় হামলা চালাল হুথি

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইসরাইলে দ্বিতীয় দফায় হামলা চালাল হুথি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরাইলের ওপর দ্বিতীয় দফায় ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, ইসরাইলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে একঝাঁক ক্রুজ মিসাইল ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এটি ইসরাইলে হুথিদের দ্বিতীয় দফার আক্রমণ। এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে আসা একটি মিসাইল আকাশেই ধ্বংস করার দাবি করেছিল।

ইয়াহিয়া সারি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, ইসরাইল যতক্ষণ না তাদের ‘আগ্রাসন ও হামলা’ বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আগামী দিনগুলোতেও হুথিদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হুথিদের এই সরাসরি অংশগ্রহণ যুদ্ধকে নতুন একটি আঞ্চলিক মাত্রায় নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।