সদ্য প্রকাশিত
ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল? ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা হরর সিনেমা নিয়ে ফিরছেন কঙ্গনা
আন্তর্জাতিক

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুথির

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুথির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের পক্ষ নিয়ে ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে নৌযান লক্ষ্য করে হুথি হামলা চালালে বিশ্ব বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

চার সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে হুথিরা। হামলায় ইসরাইলের বিভিন্ন সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় গোষ্ঠীটি। হুথিদের হামলা ইরানের তুলনায় কম কার্যকর হলেও তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

গোষ্ঠীটি বাব এল-মান্দেব প্রণালিতে জাহাজে হামলা চালিয়ে আগেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। আবারও এই পথ অস্থিতিশীল হলে, বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে।

অন্যদিকে হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা থাকায় এ পরিস্থিতি আরও জটিল হবে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সামরিক স্থাপনাও হুমকির মুখে পড়তে পারে। অতীতে এমন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরাসরি বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা এবার কতটা এগোবে তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে ইয়েমেন নিজেই দীর্ঘ যুদ্ধের পর কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে। নতুন করে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়লে দেশটির অভ্যন্তরীণ সংঘাত আবার জ্বলে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।