সিল্কসিটিনিউজ ডেস্ক :
মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের ৩৫ তম দিনে তেহরান ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার ৩ এপ্রিল মধ্য ইসরাইলের আকাশে ইরানের গুচ্ছ বোমার বৃষ্টি দেখা গেছে। এতে মধ্য ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের আবাসিক এলাকাগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের কাচরে আঘাতে একজন আহত হয়েছেন।
একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত আনায় তেল আবিবের কাছে বেনি ব্রাক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সঙ্গে বিদ্যুৎহীন আশপাশে পুরো এলাকা হয়ে পড়ে।
এছাড়া ভূপাতিত করা বাকি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি স্থানে পড়েছে।
ইসরাইলি গণমাধ্যম আরও জানিয়েছে, রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এবং একটি কিন্ডারগার্টেনের কাছেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
ইসরাইলি ওয়াইনেট নিউজ জানায়, গিভাতায়িম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। এছাড়া বেনি ব্রাক এলাকায় বেশ কিছু গাড়িতে আগুন ধরে যাওয়ার খবরও তারা জানিয়েছে।
এর আগে দেশটির দক্ষিণাঞ্চলে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় নেগেভ মরুভূমি এলাকার একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে।
সূত্র: কালের কণ্ঠ










