সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইরানে উদ্ধার অভিযানে গিয়ে ২ মার্কিন হেলিকপ্টার হামলার মুখে

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
ইরানে উদ্ধার অভিযানে গিয়ে ২ মার্কিন হেলিকপ্টার হামলার মুখে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এফ-১৫ বিমান খোঁজার অভিযানে থাকা যুক্তরাষ্ট্রের দুটি সামরিক হেলিকপ্টারে ইরান গুলি চালায়। এতে হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্থ হলেও ভেতরে থাকা সবাই নিরাপদ আছেন বলে এনবিসি নিউজকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হেলিকপ্টারের কয়েকজন ক্রু আহত হলেও দুটি হেলিকপ্টারই নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এবং এনবিসি নিউজের যাচাইকৃত একটি ভিডিওতে দেখা যায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় ইরানিরা দুটি মার্কিন হেলিকপ্টারে গুলি চালাচ্ছে।

আক্রান্ত হেলিকপ্টারগুলোই সেগুলো কি না, তা স্পষ্ট নয়।
ভিডিওটিতে দেখা যায়, দক্ষিণ-পশ্চিম ইরানের একটি গ্রামীণ এলাকায় একটি গাড়ি থেকে তিনজন লোক লাফিয়ে নেমে ছোট অস্ত্র দিয়ে হেলিকপ্টারগুলোর ওপর গুলি চালাচ্ছে।

এনবিসি নিউজের মতে ভিডিও ধারণকারী ব্যক্তি বলছেন, ‘একটি মার্কিন হেলিকপ্টার এবং এটাই সামরিক বাহিনী। গুলি করো, গুলি করো।

সাবাশ! গুলি করো।’
ইরানের রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যমও দাবি করেছে, ইরানের ভূপাতিত করা একটি এফ-১৫ই যুদ্ধবিমানের ভেতরে থাকা দুই মার্কিন পাইলটকে উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে একটি মার্কিন হেলিকপ্টার আক্রান্ত হয়েছে। প্রতিবেদন অনুসারে, একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে এবং দ্বিতীয়জন এখনো নিখোঁজ রয়েছেন।

 

এফ-১৫ই বিমানটি দক্ষিণ ইরানে বিধ্বস্ত হয় এবং ‘অপারেশন এপিক ফিউরি’-তে শত্রুপক্ষের সীমানার পেছনে ভূপাতিত হওয়া এটিই ছিল প্রথম মার্কিন বিমান।

এ ছাড়া, ইরানি বাহিনী একটি এ-১০ আক্রমণকারী বিমানে আঘাত হানে, কিন্তু বিমানটি কুয়েতের আকাশসীমায় ফিরে আসে এবং এর ক্রুরা ইজেক্ট করে উদ্ধার হন বলে একজন কর্মকর্তা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে জানিয়েছেন। এই হামলাগুলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং পেন্টাগনের কর্মকর্তাদের জন্য প্রশ্ন তৈরি করেছে। তারা দাবি করেছিলেন, ইরানি সামরিক বাহিনীর বেশির ভাগই ধ্বংস হয়ে গেছে।

প্রেসিডেন্ট আরো বলেছেন, তিনি আশা করছেন আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। শুক্রবার তিনি এনবিসি নিউজকে বলেন, এই হামলাগুলো শান্তি আলোচনাকে প্রভাবিত করবে বলে তিনি মনে করেন না।