সদ্য প্রকাশিত
কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল? ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা
আন্তর্জাতিক

ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই নেই, চাইলেই খারগ দখল করতে পারি: ট্রাম্প

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই নেই, চাইলেই খারগ দখল করতে পারি: ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের খারগ দ্বীপ ‘খুব সহজেই’ নেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন।

দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি না সেখানে তাদের কোনো প্রতিরক্ষা আছে। আমরা এটা খুব সহজেই নিতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে, আপনি এটা কেন করছেন? ওরা আসলেই বোকা।’

ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’।

তিনি আরও বলেন, ‘সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।’

ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র। পেন্টাগন ইতিমধ্যে এই দ্বীপকে সম্ভাব্য স্থল অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, পূর্ণ আক্রমণের মতো কোনো অভিযান হবে না।