সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় হতাহত ২৯

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় হতাহত ২৯

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইয়েমেনে সোমবার নতুন করে চালানো মার্কিন বিমান হামলায় ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

ইয়েমেনের আল-মাসিরা সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন মার্কিন যুদ্ধবিমান রাজধানী সানার জাবাল আল-আসওয়াদ এলাকায় তিনটি পৃথক বিমান হামলা চালিয়েছে।

ইয়েমেনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এই হামলায় অন্তত ৪ জন বেসামরিক নাগরিক শহিদ হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই হামলায় শহিদদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। এছাড়া আহত ২৫ জনের মধ্যে ১১ জন নারী ও শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়টি।

এই আক্রমণের ধারাবাহিকতায় মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের হাজ্জাহ ও সা’দা প্রদেশেও হামলা চালিয়েছে। সেখানে আরও তিনটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন।

 

সূত্র: যুগান্তর