সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

ইবি অধীনস্থ ফাযিল স্নাতক পরীক্ষায় পাশের হার ৮৪.৬২ শতাংশ

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
ইবি অধীনস্থ ফাযিল স্নাতক পরীক্ষায় পাশের হার ৮৪.৬২ শতাংশ
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৯-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পাশের হার ৮৪.৬২ শতাংশ। সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠানিক ভাবে প্রো-ভিসির কার্যালয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের কাছে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তরকালে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুর রশিদ বকুল, মোঃ আরিফ মোল্যা ও আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট ড. মোঃ নাঈম মোরশেদ উপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানিয়েছে, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৯-এর পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩৯ জন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৩ জন শিক্ষার্থী। সেই হিসেবে পাশের হার ৮৪.৬২ শতাংশ। ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।