শিক্ষা

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ইবি প্রতিনিধি:
তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

 

শুক্রবার সকাল ১১টার দিকে সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়। এসময় মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 
মিছিলে সহ-সভাপতি মোস্তফা জুবায়ের আলম, আল-আমিন জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন, আনিচুর রহমান আনিচ, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স/অ