রাজশাহী

ইন্টার্নি চিকিৎকদের তান্ডব: জরুরী বিভাগে তালা দিয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে মারধরের ঘটনায় জরুরী বিভাগের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছে ইন্টার্নি চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী এবং তাদের স্বজনরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে রামেক হাসপাতালের জরুরী বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এসময় কয়েকজন সাংবাদিককে লাঞ্চিত করে ইন্টার্নি চিকিৎসকরা।

এসময় ইন্টার্নি চিকিৎসকরা হামলাকারী রোগীর স্ব্জনদের গ্রেফতার ও তাদের স্বজনদের শাস্তির দাবিতে এ বিক্ষোভ করে। প্রশাসনের হস্তক্ষেপে ১০ মিনিট পরে ইন্টার্নি চিকিৎসকরা আবার তালা খুলে নেয়।

রোগীর স্বজন তন্দ্রা সিল্কসিটিনিউজকে বলেন, আমার স্বামী শেখ লাল মোহাম্মদকে গতকাল সকালে ভর্তি করেছি পেটে ব্যাথা কারণে ভর্তি করি। কাল ভালোই চিকিৎসা হয়েছে। কিন্তু রাতের পরে থেকে সকাল পর্যন্ত তেমন চিকিৎসা নেয়। কি করবো গবির মানুষ পড়ে আছি। দেখি কখন ডাক্তাররা আসে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসক ও রামকের ৫২ তম এমবিবিএস’র শিক্ষার্থী আবু নয়ন পরাগের (২৩) ওপর হামলার ঘটনার ঘটনায় মামলা করা হয়। এতে দুইজনের নাম উল্লেখ করে আরো ৫ থেকে ৬জনকে আসামি করা হয়।

এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার ভোরে নিজ বাড়ি নগরীর অলোকার মোড় এলাকার হাবিবুরের ছেলে জিমিকে (২৮) গ্রেফতার করে পুলিশ। এ গ্রেফতারের বিয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ সিল্কসিটিনিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ মারামারির ঘটনা সমাধানের জন্য হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা হলেও তার কোন সমাধান না হওয়ায় ইন্টার্নি চিকিৎসকরা বেলা সাড়ে ১২টার দিকে এ বিক্ষোভ করে।

 

স/আ