সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ইতালিতে উড়ালসেতু ধসে নিহত ২

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
ইতালিতে উড়ালসেতু ধসে নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালির উত্তর-পূর্বাঞ্চলের একটি উড়ালসেতু ধসে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার আনকোনা শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

এ ওয়ান ফোর সড়কটির ওপর দিয়ে যাওয়া উড়ালসেতুটি লরেতো ও আনকোনা সাউথ শহরের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। এটি যখন ধসে পড়ছিল নিহত দুজন তখন সেতুর নিচে একটি গাড়ির ভেতরে অবস্থান করছিল। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, অস্থায়ী অবকাঠামোর মাধ্যমে সেতুটি ঠেক দিয়ে রাখা হয়েছিল। ওই অবকাঠামো ধসে যাওয়ায় পুরো সেতুটি বিধ্বস্ত হয়েছে।

ইতালির অগ্নিনির্বাপন বাহিনী তাদের টুইটার পেজে দুর্ঘটনাস্থলের একটি ছবি পোস্ট করেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: রাইজিংবিডি