সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘বশ’। ২৫ ফেব্রুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিএসএইচ হোম অ্যাপলায়েন্সের এফযেডই সিইও টমাস এ্যালোনসোর উপস্থিতিতে এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ।
এসময় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ, বিজনেস ডিরেক্টর জাফরুল খান এবং বিএসএইচ এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সের সিইও টমাস অ্যালোনসো জানান বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য প্রচুর সুযোগ সুবিধা প্রদান করে। যার কারণে জার্মান ব্র্যান্ড গুলোর বাংলাদেশের বাজার সবচাইতে পছন্দনীয় বাজার।
তিনি আরো জানান ‘বশ’ বাংলাদেশে প্রিমিয়াম ক্যাটাগরির হোম অ্যাপ্লায়েন্স গুলো বাজার জাত করার জন্য আগ্রহী। তিনি সবার সহযোগীতা পাওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ জানান, এডিসন গ্রুপ দৃঢ় ভাবে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ জার্মান প্রযুক্তির প্রতি দুর্বল এবং তাঁরা জার্মান পণ্য ব্যবহারে আগ্রহী।
তিনি বশের ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানান বাংলাদেশে এডিসন গ্রুপের সঙ্গে ব্যবসা শুরু করার জন্য। বশকে বাংলাদেশের বেস্ট হোম অ্যাপ্লায়েন্স করার জন্য এডিসন গ্রুপ সর্বাদা সচেস্ট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বশের সকল ধরণের আফটার সেলস সার্ভিস এডিসন গ্রুপের মাধ্যমেই দেওয়া হবে বলে জানান আমিনুর রশীদ। বিএসএইচ হাউজগার্ট জিএমবিএইচ ইউরোপের বৃহত্তম হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক এবং বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম।
আধুনিক পরিবারের জন্য বিএসএইচ এর হোম অ্যাপ্লায়েন্স গুলো হচ্ছে স্টোভস, ওভেন, এক্সট্রাক্টর হুডস, ডিশ ওয়াশার, ওয়াশার, ড্রায়ার্স, রেফরিজারেটর, ফ্রীজ, ভ্যাকুয়াম ক্লীনার, কফি মেশিন, ইলেক্ট্রিক কেটলিসহ অনেক ধরনের পণ্য।
অন্যান্য ব্র্যান্ডের থেকে ‘বোশ’ হোম এ্যাপলায়েন্স এর পণ্য আলাদা হওয়ার প্রধান কারণ এর মান, স্থায়িত্ব এবং কার্যক্ষমতায়। ১৮৮৬ সাল থেকে ‘বোশ’ জার্মান ঐতিহ্য এবং ক্রমাগত টেকনোলোজির সাথে তাল মিলিয়ে পণ্যের গুনগত মান অক্ষুণ্ণ রেখে ব্যবসা করে যাচ্ছে।









