সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন। দেশটির পূর্ব দিকের দোনেৎস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম ভোজদভিঝেঙ্কা।
এর মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা। এটি দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক ও কুরাখোভ শহরের মধ্যবর্তী একটি বসতি। এই অঞ্চলে কয়েক মাস ধরে যুদ্ধ চলছিল। শনিবার দোনেৎস্ক অঞ্চলের ভ্রেমিভকা বসতিও দখল করেছেন রাশিয়ার সেনারা। এটি ছোট ছোট কয়েকটি শহর নিয়ে গঠিত একটি গুচ্ছ বসতি।

বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের নতুন গ্রাম ও বসতি দখলের রাশিয়ার দাবি আলাদাভাবে যাচাই করতে পারেনি।
সূত্র: যুগান্তর










