সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইংল্যান্ডের রেস্তোরাঁয় খেতে গিয়ে ভারতীয়দের ভাঙচুর

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
ইংল্যান্ডের রেস্তোরাঁয় খেতে গিয়ে ভারতীয়দের ভাঙচুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের শেফিল্ডের একটি হোটেলে খেতে গিয়ে খাবারের মেন্যু পছন্দ না হওয়ায় রীতিমতো তাণ্ডব চালায় ভারতীয় কিছু দুর্বৃত্ত।

গত বছরের ২৩ আগস্ট স্থানীয় সময় সকালে এমন ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ভাঙচুরের কারণে হোটেল মালিকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর মালিকের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোটেলে ভাঙচুর করছেন ভারতীয় দুর্বৃত্তরা।

টুইটারে শেয়ার হওয়া পোস্ট অনুসারে- আব্বাসিন ডিনার রেস্তোরাঁর মেন্যুতে গরুর মাংসের খাবার নিয়ে ইংল্যান্ডে মালিকের সঙ্গে একদল ভারতীয় মারামারি করেছিল।

ভিডিওতে দেখা যায়, আত্মরক্ষার চেষ্টা করছেন রেস্তোরাঁর মালিক। ঘটনার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তদন্ত করে ৫ জন হামলাকারীকে গ্রেফতার করে। মালিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২ লাখ টাকা দাবি করেছেন।

হামলাকারীরা একটি গাড়িতে করে আব্বাসিন ডিনার রেস্টুরেন্টে এসেছিল। তারা আউটলেটের দরজা-জানালার ক্ষতি করেছে বলে জানা গেছে।

রেস্তোরাঁর মালিক মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, হামলায় তিনজনের বেশি লোক জড়িত এবং প্রায় ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

রেস্টুরেন্টটি গত বছরের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল। যেখানে গ্রিল চিকেন, ল্যাম্ব, পিজ্জা, বার্গার, কাবাবসহ বিভিন্ন আইটেমের আমিষ খাবার পরিবেশন করা হতো। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে।

সূত্র: যুগান্তর