সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনার কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মাহবুব সরদারের ধানক্ষেতে বৈদ্যুতিক তার টানানো ছিল ইঁদুরের হাত থেকে ফসল রক্ষার জন্য।

ভোরে কাজের উদ্দশ্যে ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুর রহমান অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা কৃষি অফিসের তদারকি ও সচেতনতা কার্যক্রমে মারাত্মক অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কৃষি অফিসের নিয়মিত মনিটরিং ও বৈদ্যুতিক তার ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ থাকলে এ মৃত্যু এড়ানো যেত।

কয়রা থানার ওসি মোতালেব হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবার এখনও মামলা করেনি।

তারা যদি মামলা করতে চান, তবে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হবে।’