সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২২২ মিনিট পড়া
আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহিন হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হোসেন নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে আসছিলেন।  দুপুর আড়াইটার দিকে তিনি আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বর্দী থেকে ছেড়ে আসা মালবাহি ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চুর্ণবিচুর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাকে বহনকারী পুঠিয়ার মাইক্রো চালক সাহাবুল ইসলাম।

এ বিষয়ে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহি ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেট নামিয়ে দেওয়া হয়। এরমধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এ সময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দূত গতিতে নাটোর-ল-১১-৪০৩৩ নম্বরের এপাসি আর টি আর নীল রংগের মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গেটের তল দিয়ে এসে চলন্ত ট্রেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চুর্ণবিচুর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে শুনেছি মেডিকেলে ভর্তি করার পর তিনি মারা গেছেন।

এস/আই