সদ্য প্রকাশিত
জাতীয়

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

রোববার ভোর ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার মোহাব্বত আলীর ‘আয়শালজ’ নামে ওই ভবনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আলমগীর (৪০), তার স্ত্রী আফরোজা বেগম (৩২) ও ছেলে আল-আমিন (১১)।

আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল জানান, ভোর ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় মোহাব্বত আলীর দোতলা বাড়ির নিচতলায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ সময় একই পরিবারের তিনজন দগ্ধ হন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুগান্তর