নিজস্ব প্রতিবেদক:
নিজে মাদক সেবন করবো না। মাদক ব্যবসা থেকে নিজে দূরে রাখবো। সমাজে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবো এমন প্রত্যয় ব্যক্ত করে চোরাকারবারি ও মাদক পাচারকারী ৪০জন আত্মসমার্পন করেছেন।
আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহীর পবা উপজেলার চরমাঝারদিয়ার এলাকায় কমিউনিটি পুলিশিং এর একটি অনুষ্ঠিানে তারা আত্মসমর্পন করেছে। এসময় তাদের ৪০ জনের সকলের হাতে একটি করে রজনীগন্ধা ফুল দিয়ে নতুন জীবনে সাধুবাদ জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, একজন মদক ব্যবসায়ী লোক ৫০০ জনের কাছে মাদক বিক্রি করলে তারা সেই ৫০০ জনের পরিবর্তে আরো অনেক লোকের সর্বনাশ করলো। এর ফলে শুধু সাধারণ মানুষের ক্ষতি হলো না। ক্ষতি যে হয়নি মাদক বিক্রেতা তাদের সন্তানদের এটা কোন ভাবেই নয়। এই মদক তাদের সন্তারাও সেবন করে বিপদগামী হতে পারে।

তিনি বলেন, এই ৪০ জনের মধ্যে আমার জানা মতে কেউ ওয়ারেন্টের আসামি নেই। এখন থেকে এই আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ীরা সমাজে ভালোভাবে সববাস করতে পরেবে। তাদের কেউ মাদক ব্যবসায়ী হিসেবে বলবে না। তারা সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকবে। তাদের সন্তারাও ভালো ভাবে জীবনযাপন করবে।

তিনি আরো বলেন, এই আত্মসমর্পনকারী ৪০ জন যদি তাদের আর্থনৈতিক উন্নয়নের জন্য কোন সমস্যা হলে তারা আমাদের জানালে আমরা তাদের কাজের ব্যবস্থা করে দিতে সাহায্য করবো। প্রয়োজনে তাদের রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন করে দেয়া হবে। তা না হলে ছোট খাট চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
এ অনুষ্ঠানে পবার ৪ নম্বর হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার শিরিন জাহান, উপ কমিশনার তানভীর হায়দার চৌধুরী, একেএম নাহিদুল ইসলাম ও পবা উপজেলা চেয়ারম্যান আশরাফুল হক তোতা।
এ সময় মাদক ব্যবসায়ীদের মধ্যে মাসুম বলেন, আমি ভুল ক্রমে এই ফথে এসেছি। আমি আমার ভুল বুঝতে পেড়েছি। আমি সুস্থ জীবনে ফিরে জেতে পেরে আমার ভালো লাগছে। আমি যখন এই ব্যবসা করতাম তখন আমাকে সবাই ভালো চোখে দেখতো না। এখন তো আমাকে কেউ আর বলতে পারবে না। যে আমি মাদক ব্যবসায়ী। আমার এখনে সবাই নিজেচর ইচ্ছেই আত্মসমর্পন করছি।
এ সময় চোরাকারবারি ও মাদক পাচারকারী ৪০জন আত্মসমর্পন করে তাদের মনের ভাব তুলে ধরেন। অনুষ্ঠানে পবার হরিপুর ইউনিয়নের বিভিন্ন এলকারা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স/শ









