লাইফ স্টাইল

আলু-সীমের চচ্চড়ি

নিউজ ডেস্ক২৬ মে ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আলু এবং সীম দিয়ে চচ্চড়ি খুবই সুস্বাদু এবং জনপ্রিয় খাবার । ঘরে বসে খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন । তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন এক স্বাদের সহজ রেসিপি ।

 

যা যা লাগবে :

  • সীম – ২৫০ গ্রাম
  • বড় আলু – ২টি
  • পিয়াজ কুচি – ৩-৪ টি
  • হলুদ,মরিচ,ধনিয়া,জিরা গুড়া – ১/২ চা চামচ করে
  • আস্ত কালিজিরা – ১/২ চা চামচ
  • শুকনা মরিচ – ২টি
  • তেজপাতা – ১টি
  • কাচামরিচ – ৮/৯টি
  • ধনেপাতা – ইচ্ছা
  • তেল/লবন – পরিমাণমতো

 

যেভাবে করবেন :

  • কড়াইয়ে তেল গরম করে কালিজিরা, শুকনামরিচ,তেজপাতা ফোড়ন দিয়ে পিয়াজ অল্প ভেজে নিন ।
  • পিয়াজ নরম হলে সামান্য পানি দিয়ে মসলাগুলি কষিয়ে নিন ।
  • কষানো হলে সীম-আলু দিয়ে নেড়ে-চেড়ে আচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন ।
  • সেদ্ধ হয়ে গেলে কাচামরিচ,ধনেপাতা দিয়ে কিছুক্ষন দমে রেখে নামিয়ে ফেলুন ।
  • তারপর পরিবেশন করুন গরম ভাতের সাথে ।

সূত্র: অনলাইন