সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় মেয়র লিটনকে সাংবাদিক সংস্থার অভিনন্দন

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২১১ মিনিট পড়া
আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় মেয়র লিটনকে সাংবাদিক সংস্থার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে সংস্থাটির পক্ষে রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল স্বাক্ষরিত প্রেরিত বার্তায় উল্লেখ করা হয়- ব্যক্তিত্ববান হবার কারণেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই নেতাকে এবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে। এর ফলে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে উজ্জ্বীবিত হবেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে। বিশেষ করে, উত্তরাঞ্চলের অসাম্প্রদায়িক রাজনীতি আরও শক্তিশালী হবে। আর রাজশাহীর চলমান উন্নয়ন আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।

এএইচএম খায়রুজ্জামান লিটনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন বার্তায় অন্যদের মধ্যে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবু সালে মোহাম্মদ ফাত্তাহ, সহ-সভাপতি আমীর ফয়সাল সম্রাট, যুগ্ম সম্পাদক শাহরিয়ার অনতু ও হাবিবুর রহমান পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ প্রমুখ।

জেএ/এফ