সিল্কসিটিনিউজ ডেস্ক :
বার্নলিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। বার্নলির মাঠে ১-০ ব্যবধানে জয়ে আর্সেনালকে সরিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দল। আর এই জয়ে আসরের প্রথম দিনের পর আবার শীর্ষে উঠল তারা। শিরোপা লড়াইয়ের লাগামটাও নিজেদের হাতে নিল সিটি।
এর আগে আর্সেনালকে সরাসরি ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিয়ে যায় ম্যান সিটি।

হালান্ডের করা এক গোলই প্রত্যাশিত জয় তুলে নিয়েছে দলটি। জয়ে আর্সেনালের ২০০ দিনের দীর্ঘ রাজত্বের অবসান ঘটলো।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, সিটি ২৮টি গোল পোস্টে শট আনলেও আর কোন গোলের দেখা পায়নি।
এর মধ্যে বেশ কয়েকটি গোলের আশা জাগালেও শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় গুয়ার্দিওলার শিষ্যদের।
শনিবার (২৫ এপ্রিল) নিউক্যাসলকে আতিথ্য দিবে। নিজেদের মাঠে জয় তুলে নিতে পারলে আবার তালিকার শীর্ষে ফিরতে পারে গার্নাসরা। তবে আপাতত সিটিই সুবিধাজনক অবস্থানে রয়েছে।
শেষ ২১টি লিগ ম্যাচের মধ্যে হেরেছে একটিতে ।
৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টারের দলটি। তাদের সমান পয়েন্ট হলেও, গোলের হিসাবে দুইয়ে নেমে গেছে আর্সেনাল। এখন পর্যন্ত শীর্ষ দুই দলেরই গোল ব্যবধান সমান ৩৭টি করে; তবে গোল করায় এগিয়ে সিটি (সিটি গোল করেছে ৬৬টি, আর্সেনাল করেছে ৬৩টি)।
ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে জানলুইজি দোন্নারুম্মার পরীক্ষা নেয় বার্নলি।
জেইডন অ্যান্থনির জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন সিটি গোলরক্ষক। পরের মিনিটে অন্য পাশের গোলরক্ষকও কঠিন পরীক্ষার মুখে পড়ে। হায়ান শেহকির প্রচেষ্টা ঝাঁপিয়ে এক হাত দিয়ে কোনোমতে আটকান মার্তিন, বল তার হাতে বাধা পেয়ে পোস্টে লাগে।
পরপর দুই দিকে দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হওয়ার পরের মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন হলান্ড। মাঝমাঠ থেকে জেরেমি ডোকুর থ্রু পাস ধরে, গতিতে প্রতিপক্ষের দুইজনকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের তারকা।
প্রিমিয়ার লিগে মাঝে চার ম্যাচে গোল খরার পর, টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। আসরে তার গোল হলো ২৪টি, এখন পর্যন্ত সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ৩৫টি।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন হলান্ড। কিন্তু এই দফায় ভাগ্য তার সহায় হয়নি; শট পোস্টে বাধা পায়।
এরপরেও অনেক আক্রমণ করেছে দলটি, সুযোগও পেয়েছে তারা; কিন্তু জালে বল পাঠাতে পারেনি কেউ। তবে সেইসব হতাশা ম্যাচ শেষে আর থাকেনি দলটির।
এই পরাজয়ে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বার্নলির। ৩৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে তারা, নিরাপদ অঞ্চল থেকে পিছিয়ে পড়েছে ১৩ পয়েন্টে।










