সদ্য প্রকাশিত
খেলা

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:


তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।

থিয়াগো আলমাদা
থিয়াগো আলমাদাএএফপি

ভিয়ারিয়াল ডিফেন্ডার ফয়থ মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় লা লিগায় দলটির সর্বশেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। এই চোট থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত তাঁকেও জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে দুই খেলোয়াড়ের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়, ‘চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন তিনটি প্রীতি ম্যাচ থেকে বাদ পড়েছেন হুয়ান ফয়থ ও থিয়াগো আলমাদা।’

বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো
বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো

তাঁদের বদলি খেলোয়াড়দের নাম ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে কয়েক দিন আগেই মূল স্কোয়াডে যোগ দিয়েছেন বায়ার লেভারকুসেন মিডফিল্ডার একুই ফার্নান্দেজ, তোলুচা উইঙ্গার সান্তিয়াগো সিমন ও রিয়াল বেতিস সেন্টারব্যাক ভ্যালেন্তিন গোমেজ।

হুয়ান ফয়থ
হুয়ান ফয়থফয়থের ইনস্টাগ্রাম হ্যান্ডল

স্কোয়াড থেকে বাদ পড়লেও জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে থাকবেন ফয়থ ও আলমাদা। কারণ, দুজনেই আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী স্কোয়াডে ছিলেন। মেসির এই বিদায়ী ম্যাচ উপলক্ষে কাতারে তাঁর সঙ্গে বিশ্বকাপ জেতা স্কোয়াডের সব খেলোয়াড়কে নিমন্ত্রণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো (চোটের কারণে ২০২২ বিশ্বকাপে না খেললেও দলটির সদস্য ছিলেন) এবং নিকোলাস ওতামেন্দিকে এ কারণেই স্কোয়াডে ডাকা হয়েছে।

প্রথম আলো