সদ্য প্রকাশিত
খেলা

আর্জেন্টিনার কাছে হেরে ‘দুঃখিত’ হলেও লড়াকু পারফরম্যান্সে ‘গর্বিত’ ভোজিনহারা

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৬২ মিনিট পড়া
আর্জেন্টিনার কাছে হেরে ‘দুঃখিত’ হলেও লড়াকু পারফরম্যান্সে ‘গর্বিত’ ভোজিনহারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপে রাউন্ড ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে নবাগত দেশ কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের গোলে স্মরণীয় বিশ্বকাপ যাত্রার সমাপ্তি আফ্রিকান এই দ্বীপ রাষ্ট্রটির।

বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনায় ‌‘দুঃখিত’ হলেও নিজেদের লড়াকু পারফরম্যান্স নিয়ে অত্যন্ত ‘গর্বিত’ বলে জানিয়েছেন কেপ ভার্দের ফুটবলার এবং কোচিং স্টাফরা।
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, নকআউট পর্বের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে যোগ্যতা অর্জনকারী কেপ ভার্দে দুইবার পিছিয়ে পড়ে সমতায় ফেরে। ম্যাচের ১১১ মিনিটে আত্মঘাতী গোলে হেরে যায় তারা।

দলের সাহস ও আত্মবিশ্বাসের প্রশংসা করে গর্ব প্রকাশ করেন কোচ বুবিস্তা।

তিনি বলেন, ‘আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করতে পারত। এটা আমাদের দলের চরিত্র এবং তাদের দক্ষতা প্রমাণ করে। আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং সাহসিকতার সাথে লড়াই করেছি। আমার খেলোয়াড়রা যা করেছে, তাতে আমি অত্যন্ত গর্বিত।

’
তাদের এই পারফরম্যান্স বিশ্বকাপজয়ী আর্জেন্টিনারও প্রশংসা কুড়িয়েছে।

কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা বলেন, ‘ফলাফলের জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে সমান তালে লড়াই করেছি।’

কিন্তু আমরা পারিনি, এই ফলাফলে আমরা দুঃখিত। আমরা যে ম্যাচটি খেলেছি এবং বিশ্বকাপে যা কিছু অর্জন করেছি। তার জন্য সন্তুষ্ট ও গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আমাদের রয়েছে বলে যোগ করেন এই গোলরক্ষক।

আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় মাত্র ১ শতাংশ জনসংখ্যাবিশিষ্ট কেপ ভার্দে। টুর্নামেন্টের রাউন্ড ৩২ এ আসার জন্য ফিফার কাছ থেকে ১১ মিলিয়ন ডলার পাবে আফ্রিকার এই দেশটি।