সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

আরো বেশি ক্ষতিপূরণের আশায় চীনের একটি গ্রামে গণহারে বিবাহবিচ্ছেদ

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া
আরো বেশি ক্ষতিপূরণের আশায় চীনের একটি গ্রামে গণহারে বিবাহবিচ্ছেদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের একটি গ্রামে ১৬০টিরও বেশি দম্পতি আরো বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় গণহারে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব চীনের প্রত্যন্ত একটি গ্রামে কর্তৃপক্ষ এসব দম্পতির বাড়িঘর ভেঙে ফেলার পর তারা তাদের সম্পর্ক ভেঙে দিচ্ছে।

 

জিয়াংসু প্রদেশের এই গ্রামটির নাম জিয়াংবেই। গ্রামটিকে ভেঙে-চুরে উচ্চতর আধুনিক প্রযুক্তির এক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার গ্রামের পুরনো সব স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

 

সরকারের এই সিদ্ধান্তের পর এই দম্পতিরা হিসেব করে দেখেছেন, তারা যদি আলাদা আলাদাভাবে আবেদন করেন তাহলে তারা দুটো বাড়ি পেতে পারেন, পেতে পারেন অতিরিক্ত আরো ১৯,০০০ ডলার।

 

যেসব দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে কারো কারো বয়স ৮০ বছরেরও বেশি।

 

গ্রামটিতে এই পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে।

 

তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার কারণে স্থানীয় সরকারের তরফে প্রত্যেক দম্পতিকে একটি করে নতুন বাড়ি দেওয়া হচ্ছে। এসব বাড়ির আয়তন ২২০ বর্গমিটার।

 

কিন্তু পরিবারগুলো যখন ক্ষতিপূরণের বিস্তারিত বিবরণ পড়ে দেখলো তখন তারা বুঝতে পারলো যে তারা যদি আদালতে গিয়ে সংসার ভেঙে দেয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে তারা ৭০ বর্গমিটারের আরো একটি বাড়ি পেতে পারেন। পাশাপাশি পেতে পারেন নগদ কিছু অর্থও।

 

এসব ডিভোর্সের সহায়তার জন্যে গড়ে উঠেছে স্থানীয় কিছু আইনি প্রতিষ্ঠানও।

 

বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে তারা একেক দম্পতির কাছ থেকে নিচ্ছে ২,০০০ ডলার।

 

অনেক দম্পতিই বলেছেন, আপাতত তারা ডিভোর্স নিচ্ছেন। বাড়ি পেয়ে যাওয়ার পর তারা পুনরায় বিয়ে করে ফেলবেন।

 

নানজিং মর্নিং পোস্ট নামের একটি পত্রিকাকে স্থানীয় একজন গ্রামবাসী বলেছেন, “প্রত্যেকেই এটা করছে। অন্যান্য বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেবো।”

 

তবে কোন দম্পতি ইতোমধ্যেই ক্ষতিপূরণ হিসেবে দুটো বাড়ি ও নগদ অর্থ পেয়েছে কীনা সেটা এখনও পরিষ্কার নয়।

 

কর্মকর্তারা বলছেন, অনেকেই যে এই সুযোগ নিচ্ছে সেবিষয়ে তাদের জানা আছে।

সূত্র: বিবিসি বাংলা