রাজশাহীর খবর

আরএমপির অভিযানে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) আরএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ১৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মো: এশারুল ইসলাম(৩৮)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত এনামুলের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।