নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে আরএমপি এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়- মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।










