নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে তিন মাদক ব্যবসাীয়, দুই সেবী ও দুই অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক বিজ্ঞপিতে এই তথ্য জানা।
পুুলিশ জানায়- শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাদির মোড় শহর রক্ষা বাধের উপরে অভিযান পরিচালনা করে রুস্তম আলীর ছেলে মো: সাজু (৩৭) এবং হাদির মোড় গ্রামের মো মনিরুল ইসলামের ছেলে মো: সানাউল্লা (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় আসামি সাজুর হেফাজত থেকে জব্দ করা ১টি মোবাইল ফোন তল্লাশি করে ১টি মোবাইল সিম কার্ড এবং ৭টি অনলাইন জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়। এছাড়াও আসামি সানাউল্লার হেফাজত থেকে জব্দ করা ১টি মোবাইল ফোন তল্লাশি করে ৬টি অনলাইন জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়।

অপরদিকে, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত হরজের ছেলে ডিটল (৪৮). চৌদ্দপাই গ্রামের মৃত আলম শাহ এর ছেলে মো শাহজামাল (৫৪) এবং বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের মৃত নওশেরের ছেলে মো মাইনুলকে (৪৭) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে ও পলাতক আসামির ফেলে যাওয়া বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মোট ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৬৫ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত ডিটলের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ২টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়া পলাতক আসামি মেরীর বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ৫টি মাদক মামলা রয়েছে।
এছাড়া একই তারিখ রাত আনুমানিক ১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার হাদির মোড় শহর রক্ষার বাধের উপরে অভিযান পরিচালনা করে একই থানার কেদুরমোড় বাজে কাজলা গ্রামের শুকুর আলীর ছেলে হালিম আলী (৪০) এবং হাদিরমোড় গ্রামের মৃত দেলশাদের ছেলে শহিদুল ইসলামকে (৩৮) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
স/আ










