নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য পদ পেয়েছেন ৯ জন। সদস্যপদ প্রদানে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী ওই ৯ জনকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্যপদ দেয়া হয়েছে।
নতুন সদস্য পদ পাওয়া সাংবাদিকরা হলেন, তারেক মাহমুদ রাসেল (যমুনা নিউজ), রায়হানুল ইসলাম (চ্যানেল২৪), রাশেদুল হক রুশো (একাত্তর), মেহেরুল সুজন (সময় টিভি), সামিউল আলীম বাপ্পী (নিউজ টোয়েন্টিফোর), মেহেদী হাসান (একাত্তর), হাবিবুর রহমান পাপ্পু (সময় টিভি), মামুন (একুশে টিভি) ও মাহফুজুর রহমান রুবেল (মাছরাঙা)। এ বছরের ১ জানুয়ারি থেকে তারা সদস্য হিসেবে গণ্য হবেন।
এছাড়া গত ৭ জানুয়ারির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীতে কর্মরত না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে চারজনকে সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। তারা হলেন মেহেরুল সুজন (সময় টিভি), রমজান আলী (বাংলা ট্রিবিউন), সোহেল রানা (সমকাল) ও আমজাদ হোসেন (বিটিভি)।

অব্যহতি পাওয়া সদস্যরা তাদের বর্তমান কর্মস্থলের ইউনিটে সদস্য ও ওই ইউনিয়নের সদস্য হতে আবেদন করতে পারবেন।
স/শ










