সদ্য প্রকাশিত
মতামত

আমরা বাঙালীরা বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে ইফতারও করি”

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০২৫২ মিনিট পড়া
আমরা বাঙালীরা বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে ইফতারও করি”

রফিকুল ইসলাম

কয়দিন আগের ঘটনা। সেদিন পুকুরে কাজ শেষ হতে হতে ইফতারীর সময় হয়ে গেলো। পুকুরে কয়েকজন শ্রমিকও আছেন। আমি তাদের বললাম, ‘আজ আমরা সবাই এক সাথে ইফতার করবো।’ এ কথা শুনে তারা তো খুশি। তার পর স্থানীয় বাজার থেকে ইফতারীতে যা পাওয়া গেল-তা নিয়ে আসা হলো। সবাই মিলে আমরা যখন ইফতার করতে বসসলাম, তখন দেখি আমার পুকুরের কেয়ার টেকার নির্মল টুডু (সাঁওতাল) আমাদের সঙ্গে নাই। তিনি অনেকটা দূরে কাজের বাহানায় গিয়ে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, ‘টুডু দা কই।’ একজন শ্রমিক বললেন, ‘উনি তো সাঁওতাল। তাই এখানে নাই।’

এর পর আমি টুডু দা’কে (নির্মলকে) ডেকে ইফতারীতে শরিক হতে বললাম। তখন কাছে আসার পরে কিছুটা ইতস্তবোধ করলেও ভিতরে ভিতরে তার (নির্মলের) মাঝে কিছুটা খুশির ঝলকও অনুভব করলাম।

লেখাটার উদ্দেশ্য হলো, দু’দিন আগে সনাতন ধর্মাবলম্বীদের ‘দোল’ উৎসবের জন্য প্রতিবেশী দেশে মসজিদ ঢেঁকে দিয়ে তার সামনে রং মাখানো খেলায় মেতে উঠতে দেখা যায়। আমি মনে করি, এটা একটা বৃহৎ ধর্ম ইসলামকে খাটো করার সামিল। এ উৎসব পালনের যথেস্ট জায়গা সে দেশে ছিলো। কিন্তু কিছু উ*গ্র*বা*দী সেখানে উৎসব না করে মসজিদের সামনে করেছেন ইচ্ছে করেই। যেন আরেকটি ধর্মকে ছোট করার মনোবাসনা নিয়ে। অথচ আমরা বাঙালী মুসলমানরা একসঙ্গে বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে ইফতারও করি। আমাদের এখানেও দোল উৎসব হয়েছে। সব ধর্মের মানুষই আমরা শান্তিপূর্ণভাবে উৎসব পালন করি। এটাই বাঙালি। এটাই আমাদের ধর্ম।