সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না: তাসনিম জারা

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫২ মিনিট পড়া
আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না: তাসনিম জারা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, যে ব্যবস্থার কারণে বিগত বছরগুলোতে নিরাপত্তা বাহিনী নাগরিকদের গুম করেছে, খুন করেছে সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না- যেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকবে।

এ সময় আরও বক্তব্য রাখেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান ও কেন্দ্রীয় সদস্য মসিউর রহমান শুভ।

এর আগে নাহিদ ইসলাম স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, হরিজন পল্লি পরিদর্শন এবং একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পথসভার আগে স্থানীয় তমালতলা থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কারের আন্দোলন থেকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা নির্বাচন চাই, মানুষের ভোটাধিকার চাই, মানুষের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি, শুধু ভোটাধিকারের মাধ্যমে, শুধু এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, আপনার আমার জীবনের পরিবর্তন হবে- যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। আর আমরা এমন একটা সংসদ করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে; যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় কোনো রাষ্ট্র কোনো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি।

নাহিদ বলেন, আমরা বলেছি- জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের আগে জারি করতে হবে। আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ গণঅভ্যুত্থান নাহলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যদি সরকার পতনের আন্দোলনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরও চার বছর অপেক্ষা করতেন।

 

সূত্র: যুগান্তর