সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

আবু সাইয়াফ জঙ্গিগোষ্ঠীর জিম্মি শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আবু সাইয়াফ জঙ্গিগোষ্ঠীর জিম্মি শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিপাইনভিত্তিক জঙ্গিগোষ্ঠী আবু সাইয়াফ গ্রুপ এক জিম্মির শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছেন। ওই জিম্মির নাম জুয়ের্গেন গুস্তাভ কান্টনার।

 

ওই সংক্ষিপ্ত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে জঙ্গিবাদ পর্যবেক্ষক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।

 

আবু সাইয়াফ গত ১৪ ফেব্রুয়ারি হুমকি দিয়েছিল, তাদের ২৬ তারিখ বিকাল ৩টার মধ্যে তিন কোটি পেসো না দিলে কান্টনারকে হত্যা করা হবে।

 

প্রকাশিত শিরশ্ছেদের ভিডিও ফুটেজে দেখা যায়, ৭০ বছর বয়সী কান্টনার ঘাসের ওপর বসেছিলেন। তিনি চিৎকার করে বলছিলেন, ‘এখন সে আমাকে হত্যা করছে।’ এর একটু পরই দেখা যায়, এক জঙ্গি একটি ছুরি দিয়ে কান্টনারের শিরশ্ছেদ করছে।

 

এক বন্দুকধারী জঙ্গিকে ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে দেখা যায় ভিডিওতে।

 

ওই শিরশ্ছেদটি কোন জায়গায় করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি সুলু এলাকার কোনও গোপন জঙ্গি আস্তানা বলে সন্দেহ করা হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন