সদ্য প্রকাশিত
জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন
খেলা

আফিফ-ইয়াসিরের শতকে রান পাহাড়ে ইস্ট জোন

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আফিফ-ইয়াসিরের শতকে রান পাহাড়ে ইস্ট জোন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

প্রথম শ্রেণির অভিষেক ম্যাচে নেমেই শতক হাঁকিয়ে আলোচনায় আফিফ হোসেন ধ্রুব। তরুণ এই অলরাউন্ডারের পর চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন ইয়াসির আলি।

 

দুই সেঞ্চুরির ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে ৪৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ইস্ট জোন। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ২৮ রান তুলেছে নর্থ জোন। ৪৬২ রান পিছিয়ে হাতে সব উইকেট রেখে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে জুনায়েদ সিদ্দিক, নাসির হোসেন, ধীমান ঘোষ আর নাঈম ইসলামরা।

 

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন অভিষিক্ত আফিফ। ১৭১ বলে সাজানো ইনিংসে ১০৫ রান করে বিদায় নেন তিনি। তার ইনিংসে ছিল ১৪টি চার আর দুটি ছক্কার মার। ওপেনার ইমতিয়াজ হোসেন করেন ৮১ রান। ওপেনিং জুটি থেকেই ইস্ট জোন তুলে নেয় ১৯৭ রান।

 

তিন নম্বরে নামা তাসামুল হক ৩৪ রান করে বিদায় নেন। ৬৪ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। পাঁচ নম্বরে নামা ইয়াসির আলি ঘরের মাঠে দ্বিতীয় শতকের দেখা পান। ২৫০ বলে আটটি বাউন্ডারিতে ১১০ রান করে অপরাজিত থাকেন তিনি। দলপতি অলোক কাপালি, ইরফান শুক্কুর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। আবুল হাসান শেষ দিকে ৪৬ রানের ইনিংস খেলেন।

 

১৬৯.৫ ওভার ব্যাট করে ইস্ট জোন ৪৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। নর্থ জোনের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন ইয়াসিন আলি এবং সাঞ্জামুল ইসলাম। আরিফুল হক দুটি আর নাসির-সোহরাওয়ার্দি একটি করে উইকেট দখল করেন।

 

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নর্থ জোন কোনো উইকেট না হারিয়ে তুলেছে ২৮ রান। উইকেটে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন ১৩ রান করা নাজমুল হোসেন এবং ১৫ রান করা জুনায়েদ সিদ্দিক।

সূত্র: বাংলা নিউজ